সূরা আন-নাজম: আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ সম্পূর্ণ

সূরা আন-নাজম: আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ সম্পূর্ণ

সূরা আন-নাজম পবিত্র কুরআন শরীফের ৫৩তম সূরা। এটি মক্কায় নাজিল হয়েছে এবং এ সূরায় মোট ৬২টি আয়াত রয়েছে। আন-নাজম শব্দের অর্থ নক্ষত্র। সূরাটির শেষ আয়াতে সিজদার নির্দেশ রয়েছে। এই পোস্টে সূরা আন-নাজমের আরবি আয়াত, বাংলা উচ্চারণ এবং সহজ বাংলা অর্থ ধারাবাহিকভাবে দেয়া হলো।

আরবি: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
বাংলা উচ্চারণ:বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বাংলা অর্থ: পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

সূরা আন-নাজম

আরবি: وَالنَّجْمِ إِذَا هَوَىٰ
বাংলা উচ্চারণ: ওয়ান্নাজমি ইযা হাওয়া।
বাংলা অর্থ: শপথ তারকার, যখন তা অস্ত যায়।

আরবি: مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ
বাংলা উচ্চারণ: মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া।
বাংলা অর্থ: তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি।

আরবি: وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ
বাংলা উচ্চারণ: ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া।
বাংলা অর্থ: তিনি নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না।

আরবি: إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ
বাংলা উচ্চারণ: ইন হুয়া ইল্লা ওয়াহইউন ইউহা।
বাংলা অর্থ: এটি তো কেবল ওহি, যা তাঁর প্রতি প্রত্যাদেশ করা হয়।

আরবি: عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ
বাংলা উচ্চারণ: আল্লামাহু শাদীদুল কুওয়া।
বাংলা অর্থ: তাঁকে শিক্ষা দিয়েছেন প্রবল শক্তির অধিকারী।

আরবি: ذُو مِرَّةٍ فَاسْتَوَىٰ
বাংলা উচ্চারণ: যূ মিররাতিন ফাস্তাওয়া।
বাংলা অর্থ: যিনি পরিপূর্ণ শক্তির অধিকারী; অতঃপর তিনি স্থিরভাবে অবস্থান করেন।

আরবি: وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَىٰ
বাংলা উচ্চারণ: ওয়া হুয়া বিল উফুকিল আ‘লা।
বাংলা অর্থ: আর তিনি ছিলেন ঊর্ধ্ব দিগন্তে।

আরবি: ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
বাংলা উচ্চারণ: সুম্মা দানা ফাতাদাল্লা।
বাংলা অর্থ: অতঃপর তিনি নিকটবর্তী হলেন এবং আরও নিকটে এলেন।

আরবি: فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ
বাংলা উচ্চারণ: ফাকানা কাবা কাওসাইনি আও আদনা।
বাংলা অর্থ: অতঃপর তাঁদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল অথবা তারও কম।

আরবি: فَأَوْحَىٰ إِلَىٰ عَبْدِهِ مَا أَوْحَىٰ
বাংলা উচ্চারণ: ফাআওহা ইলা আবদিহি মা আওহা।
বাংলা অর্থ: অতঃপর তিনি তাঁর বান্দার প্রতি যা প্রত্যাদেশ করার তা প্রত্যাদেশ করলেন।

আরবি: مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَىٰ
বাংলা উচ্চারণ: মা কাযযাবাল ফুআদু মা রাআ।
বাংলা অর্থ: তিনি যা দেখেছেন, তাঁর অন্তর তা অস্বীকার করেনি।

আরবি: أَفَتُمَارُونَهُ عَلَىٰ مَا يَرَىٰ
বাংলা উচ্চারণ: আফাতুমারূনাহু আলা মা ইয়ারা।
বাংলা অর্থ: তোমরা কি তাঁর সঙ্গে সে বিষয়ে বিতর্ক করবে, যা তিনি দেখেছেন?

আরবি: وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَىٰ
বাংলা উচ্চারণ: ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা।
বাংলা অর্থ: নিশ্চয়ই তিনি তাঁকে আরেকবার অবতরণকালে দেখেছেন।

আরবি: عِندَ سِدْرَةِ الْمُنتَهَىٰ
বাংলা উচ্চারণ: ইন্দা সিদরাতিল মুনতাহা।
বাংলা অর্থ: সিদরাতুল মুনতাহার কাছে।

আরবি: عِندَهَا جَنَّةُ الْمَأْوَىٰ
বাংলা উচ্চারণ: ইন্দাহা জান্নাতুল মা’ওয়া।
বাংলা অর্থ: যার কাছে রয়েছে জান্নাতুল মা’ওয়া।

আরবি: إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَىٰ
বাংলা উচ্চারণ: ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা।
বাংলা অর্থ: যখন সিদরাকে যা আচ্ছন্ন করার তা আচ্ছন্ন করেছিল।

আরবি: مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَىٰ
বাংলা উচ্চারণ: মা জাগাল বাসারু ওয়া মা তাগা।
বাংলা অর্থ: দৃষ্টি এদিক-সেদিক বিচ্যুত হয়নি এবং সীমালঙ্ঘনও করেনি।

আরবি: لَقَدْ رَأَىٰ مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَىٰ
বাংলা উচ্চারণ: লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা।
বাংলা অর্থ: নিশ্চয়ই তিনি তাঁর প্রতিপালকের মহান নিদর্শনসমূহের কিছু দেখেছেন।

আরবি: أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّىٰ
বাংলা উচ্চারণ: আফারাআইতুমুল লাতা ওয়াল উযযা।
বাংলা অর্থ: তোমরা কি লাত ও উযযাকে দেখেছ?

See also  সূরা আল ক্বামার-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Qamar

আরবি: وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَىٰ
বাংলা উচ্চারণ: ওয়া মানাতাস সালিসাতাল উখরা।
বাংলা অর্থ: এবং তৃতীয় আরেক দেবী মানাতকে?

আরবি: أَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْأُنثَىٰ
বাংলা উচ্চারণ: আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা।
বাংলা অর্থ: তোমাদের জন্য কি পুত্রসন্তান আর তাঁর জন্য কন্যাসন্তান?

আরবি: تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰ
বাংলা উচ্চারণ: তিলকা ইযান কিসমাতুন দীযা।
বাংলা অর্থ: এটি তো অত্যন্ত অবিচারপূর্ণ বণ্টন।

আরবি:
إِنْ هِيَ إِلَّا أَسْمَاءٌ سَمَّيْتُمُوهَا أَنتُمْ وَآبَاؤُكُم مَّا أَنزَلَ اللَّهُ بِهَا مِن سُلْطَانٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنفُسُ ۖ وَلَقَدْ جَاءَهُم مِّن رَّبِّهِمُ الْهُدَىٰ
বাংলা উচ্চারণ: ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমূহা আনতুম ওয়া আবাউকুম; মা আনযালাল্লাহু বিহা মিন সুলতান। ইন ইয়াত্তাবিউনা ইল্লায যন্না ওয়া মা তাহওয়াল আনফুস। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা।

বাংলা অর্থ: এগুলো তো কেবল কতগুলো নাম, যার নাম তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা রেখেছ। আল্লাহ এ সম্পর্কে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। তারা তো কেবল ধারণা এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে। অথচ তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের কাছে পথনির্দেশ এসেছে।

আরবি: أَمْ لِلْإِنسَانِ مَا تَمَنَّىٰ
বাংলা উচ্চারণ: আম লিল ইনসানি মা তামান্না।
বাংলা অর্থ: নাকি মানুষ যা কামনা করে, তা-ই তার জন্য?

আরবি: فَلِلَّهِ الْآخِرَةُ وَالْأُولَىٰ
বাংলা উচ্চারণ: ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা।
বাংলা অর্থ: অতএব আখিরাত ও দুনিয়া আল্লাহরই।

আরবি: وَكَم مِّن مَّلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِن بَعْدِ أَن يَأْذَنَ اللَّهُ لِمَن يَشَاءُ وَيَرْضَىٰ
বাংলা উচ্চারণ: ওয়া কাম মিম মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনী শাফা‘আতুহুম শাইআন ইল্লা মিন বা‘দি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা।
বাংলা অর্থ: আকাশমণ্ডলীতে কত ফেরেশতা রয়েছে, যাদের সুপারিশ কোনো কাজে আসবে না; তবে আল্লাহ যাকে ইচ্ছা ও পছন্দ করেন, তার জন্য অনুমতি দেওয়ার পর।

আরবি: إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ لَيُسَمُّونَ الْمَلَائِكَةَ تَسْمِيَةَ الْأُنثَىٰ
বাংলা উচ্চারণ: ইন্নাল্লাযীনা লা ইউ’মিনূনা বিল আখিরাতি লায়ুসাম্মূনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা।
বাংলা অর্থ: যারা আখিরাতে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাদের নারীর নাম দিয়ে অভিহিত করে।

আরবি: وَمَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ ۖ وَإِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا
বাংলা উচ্চারণ: ওয়া মা লাহুম বিহি মিন ইলম। ইন ইয়াত্তাবিউনা ইল্লায যন্ন। ওয়া ইন্নায যন্না লা ইউগনী মিনাল হাক্কি শাইআ।
বাংলা অর্থ: এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা কেবল ধারণার অনুসরণ করে। আর সত্যের মোকাবিলায় ধারণা কোনো কাজে আসে না।

আরবি: فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا
বাংলা উচ্চারণ: ফাআরিদ আন মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া।
বাংলা অর্থ: অতএব যে আমাদের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং শুধু পার্থিব জীবনই কামনা করে, তুমি তার থেকে মুখ ফিরিয়ে নাও।

আরবি: ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ الْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِمَنِ اهْتَدَىٰ
বাংলা উচ্চারণ: যালিকা মাবলাগুহুম মিনাল ইলম। ইন্না রাব্বাকা হুয়া আ‘লামু বিমন দল্লা আন সাবীলিহি ওয়া হুয়া আ‘লামু বিমনিহতাদা।
বাংলা অর্থ: এটাই তাদের জ্ঞানের সীমা। নিশ্চয়ই তোমার প্রতিপালকই ভালো জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং কে সঠিক পথে রয়েছে।

See also  সূরা ইখলাস এর বাংলা উচ্চারণ-অর্থ-ফজিলত-ব্যাখ্যা-Surah Ikhlas Bangla

আরবি: وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لِيَجْزِيَ الَّذِينَ أَسَاءُوا بِمَا عَمِلُوا وَيَجْزِيَ الَّذِينَ أَحْسَنُوا بِالْحُسْنَى
বাংলা উচ্চারণ: ওয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ; লিয়াজযিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলূ ওয়া ইয়াজযিয়াল্লাযীনা আহসানূ বিল হুসনা।
বাংলা অর্থ: আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। যাতে তিনি যারা মন্দ কাজ করেছে তাদের তাদের কর্ম অনুযায়ী প্রতিফল দেন এবং যারা সৎকর্ম করেছে তাদের উত্তম প্রতিদান দেন।

আরবি:
الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ الْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ ۖ فَلَا تُزَكُّوا أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَىٰ

বাংলা উচ্চারণ: আল্লাযীনা ইয়াজতানিবূনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। হুয়া আ‘লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতূনি উম্মাহাতিকুম। ফালা তুযাক্কূ আনফুসাকুম; হুয়া আ‘লামু বিমানিত্তাকা।

বাংলা অর্থ: যারা বড় বড় পাপ ও অশ্লীলতা থেকে বেঁচে থাকে, ছোটখাটো ত্রুটি ছাড়া। নিশ্চয়ই তোমার প্রতিপালক ক্ষমায় ব্যাপক। তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন, যখন তিনি তোমাদের পৃথিবী থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা তোমাদের মায়েদের গর্ভে ভ্রূণ ছিলে। অতএব নিজেদের পবিত্র বলে দাবি করো না। কে মুত্তাকি তা তিনিই ভালো জানেন।

আরবি:
أَفَرَأَيْتَ الَّذِي تَوَلَّىٰ

বাংলা উচ্চারণ: আফারাআইতাল্লাযী তাওয়াল্লা।
বাংলা অর্থ: তুমি কি তাকে দেখেছ, যে মুখ ফিরিয়ে নেয়?

আরবি:
وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰ
বাংলা উচ্চারণ: ওয়া আ‘তা কালীলান ওয়া আকদা।
বাংলা অর্থ: এবং সামান্য দান করে পরে বন্ধ করে দেয়।

আরবি: أَعِندَهُ عِلْمُ الْغَيْبِ فَهُوَ يَرَىٰ
বাংলা উচ্চারণ: আ‘ইন্দাহু ইলমুল গাইবি ফাহুয়া ইয়ারা।
বাংলা অর্থ: তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে তা দেখতে পায়?

আরবি: أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ
বাংলা উচ্চারণ: আম লাম ইউনাব্বা বিমা ফি সুরুফি মূসা।
বাংলা অর্থ: নাকি তাকে জানানো হয়নি মূসার সহিফাসমূহে যা ছিল?

আরবি: وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّىٰ
বাংলা উচ্চারণ: ওয়া ইবরাহীমাল্লাযী ওয়াফফা।
বাংলা অর্থ: এবং ইবরাহীমের, যিনি তাঁর দায়িত্ব পূর্ণ করেছিলেন?

আরবি: أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ
বাংলা উচ্চারণ: আল্লা তাযিরু ওয়াযিরাতুন উইযরা উখরা।
বাংলা অর্থ: কেউ অন্যের বোঝা বহন করবে না।

আরবি: وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَىٰ
বাংলা উচ্চারণ: ওয়া আল্লাইসা লিলইনসানি ইল্লা মা সা‘আ।
বাংলা অর্থ: মানুষের জন্য শুধু তাই রয়েছে, যার জন্য সে চেষ্টা করেছে।

আরবি: وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَىٰ
বাংলা উচ্চারণ: ওয়া আন্না সা‘ইয়াহু সাওফা ইউরা।
বাংলা অর্থ: আর তার চেষ্টা অচিরেই দেখা হবে।

আরবি: ثُمَّ يُجْزَاهُ الْجَزَاءَ الْأَوْفَىٰ
বাংলা উচ্চারণ: সুম্মা ইউজযাহুল জাযাআল আওফা।
বাংলা অর্থ: অতঃপর তাকে পূর্ণ প্রতিফল দেওয়া হবে।

আরবি: وَأَنَّ إِلَىٰ رَبِّكَ الْمُنتَهَىٰ
বাংলা উচ্চারণ: ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা।
বাংলা অর্থ: আর নিশ্চয়ই তোমার প্রতিপালকের কাছেই শেষ গন্তব্য।

আরবি: وَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ
বাংলা উচ্চারণ: ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা।
বাংলা অর্থ: এবং তিনিই হাসান ও কাঁদান।

আরবি: وَأَنَّهُ هُوَ أَمَاتَ وَأَحْيَا
বাংলা উচ্চারণ: ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া।
বাংলা অর্থ: এবং তিনিই মৃত্যু দেন ও জীবন দান করেন।

See also  সূরা আল কিয়ামাহ-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Qiyamat

আরবি: وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ
বাংলা উচ্চারণ: ওয়া আন্নাহু খালাকায যাওজাইনিয যাকার ওয়াল উনসা।
বাংলা অর্থ: এবং তিনিই সৃষ্টি করেছেন দুই প্রকার—পুরুষ ও নারী।

আরবি: مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ
বাংলা উচ্চারণ: মিন নুতফাতিন ইযা তুমনা।
বাংলা অর্থ: বীর্যবিন্দু থেকে, যখন তা স্খলিত হয়।

আরবি: وَأَنَّ عَلَيْهِ النَّشْأَةَ الْأُخْرَىٰ
বাংলা উচ্চারণ: ওয়া আন্না আলাইহিন নাশআতাল উখরা।
বাংলা অর্থ: এবং তাঁরই দায়িত্ব পুনরুত্থান ঘটানো।

আরবি: وَأَنَّهُ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ
বাংলা উচ্চারণ: ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা।
বাংলা অর্থ: এবং তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন।

আরবি: وَأَنَّهُ هُوَ رَبُّ الشِّعْرَىٰ
বাংলা উচ্চারণ: ওয়া আন্নাহু হুয়া রাব্বুশ শি‘রা।
বাংলা অর্থ: এবং তিনিই শি‘রা নক্ষত্রের প্রতিপালক।

আরবি: وَأَنَّهُ أَهْلَكَ عَادًا الْأُولَىٰ
বাংলা উচ্চারণ: ওয়া আন্নাহু আহলাকা আদানিল উলা।
বাংলা অর্থ: এবং তিনিই প্রাচীন আদ জাতিকে ধ্বংস করেছেন।

আরবি: وَثَمُودَ فَمَا أَبْقَىٰ
বাংলা উচ্চারণ: ওয়া সামূদা ফামা আবকা।
বাংলা অর্থ: এবং সামূদ জাতিকেও; ফলে কাউকে অবশিষ্ট রাখেননি।

আরবি: وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ
বাংলা উচ্চারণ: ওয়া কাওমা নূহিম মিন কাবলু; ইন্নাহুম কানূ হুম আযলামা ওয়া আতগা।
বাংলা অর্থ: এবং তাদের পূর্বে নূহের জাতিকে। নিশ্চয়ই তারা ছিল আরও জালিম ও অধিক সীমালঙ্ঘনকারী।

আরবি: وَالْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ
বাংলা উচ্চারণ: ওয়াল মু’তাফিকাতা আহওয়া।
বাংলা অর্থ: এবং তিনি উল্টে যাওয়া জনপদকে নিক্ষেপ করেছিলেন।

আরবি: فَغَشَّاهَا مَا غَشَّىٰ
বাংলা উচ্চারণ: ফাগাশশাহা মা গাশশা।
বাংলা অর্থ: অতঃপর তাকে আচ্ছন্ন করেছিল যা আচ্ছন্ন করার ছিল।

আরবি: فَبِأَيِّ آلَاءِ رَبِّكَ تَتَمَارَىٰ
বাংলা উচ্চারণ: ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা।
বাংলা অর্থ: অতএব তোমার প্রতিপালকের কোন কোন অনুগ্রহ সম্পর্কে তুমি বিতর্ক করবে?

আরবি: هَٰذَا نَذِيرٌ مِّنَ النُّذُرِ الْأُولَىٰ
বাংলা উচ্চারণ: হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা।
বাংলা অর্থ: এটি পূর্ববর্তী সতর্ককারীদের মতো একজন সতর্ককারী।

আরবি: أَزِفَتِ الْآزِفَةُ
বাংলা উচ্চারণ: আযিফাতিল আযিফাহ।
বাংলা অর্থ: আসন্ন বিষয় (কিয়ামত) নিকটবর্তী হয়েছে।

আরবি: لَيْسَ لَهَا مِن دُونِ اللَّهِ كَاشِفَةٌ
বাংলা উচ্চারণ: লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফাহ।
বাংলা অর্থ: আল্লাহ ছাড়া কেউ তা প্রকাশ করতে বা দূর করতে পারবে না।

আরবি: أَفَمِنْ هَٰذَا الْحَدِيثِ تَعْجَبُونَ
বাংলা উচ্চারণ: আফামিন হাযাল হাদীসি তা‘জাবূন।
বাংলা অর্থ: তোমরা কি এই কথায় বিস্মিত হচ্ছ?

আরবি: وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ
বাংলা উচ্চারণ: ওয়া তাদহাকূনা ওয়া লা তাবকূন।
বাংলা অর্থ: তোমরা হাসছ এবং কাঁদছ না?

আরবি: وَأَنتُمْ سَامِدُونَ
বাংলা উচ্চারণ: ওয়া আনতুম সামিদূন।
বাংলা অর্থ: এবং তোমরা উদাসীনভাবে সময় কাটাচ্ছ।

আরবি: فَاسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا ۩
বাংলা উচ্চারণ: ফাসজুদূ লিল্লাহি ওয়াবুদূ।
বাংলা অর্থ: অতএব তোমরা আল্লাহকে সিজদা কর এবং তাঁর ইবাদত কর।

সিজদার আয়াত: আয়াত ৬২-এ সিজদার চিহ্ন রয়েছে।

সূরা আন-নাজমের মূল শিক্ষা

সূরা আন-নাজমে ওহির সত্যতা, রাসুলুল্লাহ ﷺ-এর প্রতি আল্লাহর নির্দেশনা, আল্লাহর সর্বময় ক্ষমতা, মানুষের কর্মের জবাবদিহি এবং আখিরাতের বাস্তবতা সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। এই সূরায় মানুষকে ধারণা ও প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থেকে আল্লাহর দেওয়া হেদায়াত অনুসরণ করার প্রতি আহ্বান জানানো হয়েছে।

Related Posts

No Content Available
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?